বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:৩০ অপরাহ্ণ

সি-স্যুট অ্যাওয়ার্ড পেলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান

দেশের ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও গ্রাহকসেবা খাতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’ অর্জন করেছেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রায়হান।

ওয়ালটন প্লাজার নেতৃত্ব দিয়ে ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও গ্রাহকসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাঁকে ‘চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও)/ম্যানেজিং ডিরেক্টর (এমডি) অব দ্য ইয়ার (ইলেকট্রনিক্স) ২০২৬’ ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়।

গত ২২ ও ২৩ নভেম্বর ঢাকার লা মেরিডিয়ানে অনুষ্ঠিত ‘দশম লিডারশিপ সামিট’-এর অংশ হিসেবে বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) আয়োজিত এ অনুষ্ঠানে ২২টি ক্যাটাগরিতে দেশের ২৩ জন শীর্ষ করপোরেট নির্বাহীকে পুরস্কৃত করা হয়। করপোরেট ও ব্যবসায়িক খাতে নেতৃত্ব, উদ্ভাবন এবং সাফল্যের স্বীকৃতি হিসেবে প্রতিবছর এ সম্মাননা দেওয়া হয়।

পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় মোহাম্মদ রায়হান বলেন, ‘ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পর্ষদের সহযোগিতা এবং আমাদের কোটি কোটি ক্রেতার আস্থা এই অর্জনের ভিত্তি। আমি তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। দেশের সাধারণ ক্রেতাদের নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছেন আমাদের সহকর্মীরা। এই স্বীকৃতি তাঁদেরও প্রাপ্য। আমাকে এ সম্মাননায় ভূষিত করার জন্য বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও সি-স্যুট অ্যাওয়ার্ডসের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। ক্রেতাদের জন্য আমাদের পণ্য ও সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে এই স্বীকৃতি আমাদের আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে।’

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালে বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের চতুর্থ আসরে ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিশাত তাসনিম শুচি ‘সিইও অব দ্য ইয়ার’ এবং ওয়ালটনের হেড অব ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক মো. ফিরোজ আলম ‘সেলস ডিরেক্টর অব দ্য ইয়ার’ পুরস্কার অর্জন করেন।

এ ছাড়া ২০২৪ সালের ১২ ডিসেম্বর অনুষ্ঠিত আয়োজনে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম প্রযুক্তি খাতে ‘এমডি অব দ্য ইয়ার (টেক)’ পুরস্কারে ভূষিত হন। বিদ্যুৎসাশ্রয়ী ও পরিবেশবান্ধব পণ্য উৎপাদন, বাজারজাতকরণ ও রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি এবং মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

অন্যদিকে, ২০২২ সালে পুরস্কারের প্রথম আসরে ওয়ালটনের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মুর্শেদ ‘ইমার্জিং সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার অর্জন করেন।

আরো