উন্নত ফিচার ও শক্তিশালী ব্যাটারিসহ টেকনোর নতুন স্মার্টফোন স্পার্ক গো ৩ উন্মোচন
প্রযুক্তি ডেস্ক
গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের নতুন স্মার্টফোন স্পার্ক গো ৩। আধুনিক এআই সুবিধা, শক্তিশালী পারফরম্যান্স ও টেকসই ডিজাইনের সমন্বয়ে সাশ্রয়ী মূল্যে উন্নত স্মার্টফোন অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই ডিভাইসটি বাজারে এনেছে প্রতিষ্ঠানটি।
স্পার্ক গো ৩-এ রয়েছে ৬.৭৫ ইঞ্চির বড় ডিসপ্লে, যেখানে ব্যবহার করা হয়েছে ১২০ হার্জ হাই রিফ্রেশ রেট প্রযুক্তি। এর ফলে স্ক্রলিং আরও স্মুথ হবে এবং বিনোদন ও দৈনন্দিন ব্যবহারে পাওয়া যাবে উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতা। ফোনটিতে ব্যবহৃত ইউনিসক টি৭২৫০ অক্টা-কোর প্রসেসর মাল্টিটাস্কিং ও গেমিংয়ে নিশ্চিত করবে দ্রুত ও স্থিতিশীল পারফরম্যান্স।
দৈনন্দিন ব্যবহারের নিরাপত্তা ও টেকসইতার কথা বিবেচনা করে স্পার্ক গো ৩-এ যুক্ত করা হয়েছে আইপি৬৪ রেটিং, যা ধুলো ও পানির ছিটা থেকে সুরক্ষা দেয়। পাশাপাশি রয়েছে ১.২ মিটার পর্যন্ত ড্রপ প্রোটেকশন। নিরাপদ ও দ্রুত আনলকের সুবিধার্থে ফোনটিতে দেওয়া হয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
ফটোগ্রাফির ক্ষেত্রে স্পার্ক গো ৩-এ রয়েছে ১৩ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, যেখানে ব্যবহার করা হয়েছে ফ্ল্যাশস্ন্যাপ ফার্স্ট ক্যাপচার ইঞ্জিন, যা দ্রুত ও পরিষ্কার ছবি তুলতে সহায়তা করে। সেলফির জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। উভয় ক্যামেরাতেই রয়েছে ডুয়াল ফ্ল্যাশ, ফলে কম আলোতেও ভালো মানের ছবি তোলা সম্ভব।
স্মার্টফোনটিতে সংযুক্ত করা হয়েছে টেকনো এআই, যা ব্যবহারকারীদের দৈনন্দিন কাজকে আরও সহজ করে তোলে। এর মধ্যে রয়েছে তাৎক্ষণিক সহায়তার জন্য ‘আস্ক এলা’, তথ্য সংক্ষেপে বুঝতে ‘ওয়েব সামারি’, ফটো-বেইজড প্রবলেম সলভিং, ফটো এডিটিং, এআই রাইটিং সাপোর্ট এবং ‘হাই ট্রান্সলেট’—যা ভাষাগত যোগাযোগকে আরও সহজ করে। এছাড়াও রয়েছে আরও নানা এআই-ভিত্তিক স্মার্ট ফিচার।
দীর্ঘ সময় ব্যবহারের নিশ্চয়তায় স্পার্ক গো ৩-এ দেওয়া হয়েছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। বিশেষ সুবিধা হিসেবে রয়েছে টেকনো ফ্রিলিংক ২.০, যার মাধ্যমে নেটওয়ার্ক না থাকলেও টেকনো থেকে টেকনো ফোনে কল ও মেসেজ আদান-প্রদান করা সম্ভব। এছাড়া ইনফ্রারেড রিমোট কন্ট্রোল ফিচারের মাধ্যমে ঘরের বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস নিয়ন্ত্রণ করা যাবে।
অ্যান্ড্রয়েড ১৫ স্লিম অপারেটিং সিস্টেমে চালিত স্পার্ক গো ৩ ব্যবহারকারীদের দেবে একটি স্মুথ ও ব্যবহারবান্ধব অভিজ্ঞতা। কানেক্টিভিটির জন্য এতে রয়েছে জিপিএস, ওয়াই-ফাই, ব্লুটুথ ও এফএম রেডিও।
বাংলাদেশের সব টেকনো আউটলেটে স্পার্ক গো ৩ পাওয়া যাবে। ফোনটির
৬৪ জিবি স্টোরেজ + ৮ জিবি র্যাম (৪ জিবি + ৪ জিবি এক্সটেন্ডেড) ভ্যারিয়েন্টের মূল্য ১২,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)
১২৮ জিবি স্টোরেজ + ৮ জিবি র্যাম (৪ জিবি + ৪ জিবি এক্সটেন্ডেড) ভ্যারিয়েন্টের মূল্য ১৪,৪৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)
টেকনো স্পার্ক গো ৩ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করা যাবে www.tecno-mobile.com/bd ওয়েবসাইটে। পাশাপাশি সর্বশেষ আপডেট ও বিশেষ অফারের জন্য টেকনো বাংলাদেশের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজগুলো অনুসরণ করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।