বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ

দ্য বডি শপের ‘এন্ড অব সিজন সেল’, থাকছে সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড়

‌নিজস্ব প্র‌তি‌বেদক

স্বনামধন্য ব্রিটিশ নৈতিক প্রসাধনী (এথিকাল বিউটি) পণ্যের ব্র্যান্ড দ্য বডি শপ ‘এন্ড অব সিজন সেল’-এর ঘোষণা দিয়েছে। এই সেল চলবে আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত, যেখানে ক্রেতারা সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড়ে নিজেদের পছন্দের বিউটি পণ্য কিনতে পারবেন।

মাসব্যাপী এই বিশেষ সেল অফারে বডিকেয়ার, হেয়ারকেয়ার, স্কিনকেয়ার ও ফ্র্যাগরেন্স—সব ক্যাটাগরির পণ্যে থাকছে আকর্ষণীয় ছাড়। সেলের আওতায় দ্য বডি শপের বেশ কয়েকটি জনপ্রিয় ও বেস্ট-সেলিং পণ্যও বিশেষ মূল্যে পাওয়া যাবে।

এর মধ্যে রয়েছে মোরিঙ্গা বডি লোশন, স্ট্রবেরি বডি ইয়োগার্ট, এবং ব্র্যান্ডের সিগনেচার সেন্টস—হোয়াইট মাস্ক, ফুল রোজ ও ব্রিটিশ রোজ ইডিটি। পাশাপাশি, ক্রেতাদের স্কিন কেয়ার রুটিন আরও সমৃদ্ধ করতে ভিটামিন সি গ্লো বুস্ট ও ভিটামিন ই ইনটেন্স ময়েশ্চারাইজারসহ বিভিন্ন পণ্যে উল্লেখযোগ্য ছাড় দিচ্ছে ব্র্যান্ডটি।

প্রাকৃতিক উপাদানে তৈরি উচ্চমানের প্রসাধনী পণ্যের ব্যবহার উৎসাহিত করতে দ্য বডি শপ মাসব্যাপী এই সেল কার্যক্রম চালু করেছে। পরিবেশবান্ধব ও নৈতিক উৎপাদন প্রক্রিয়ায় মানসম্পন্ন পণ্য তৈরি করাই ব্র্যান্ডটির মূল দর্শন। এর মাধ্যমে ক্রেতাদের নিজেদের প্রতি যত্নশীল হতে সচেতন করে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে দ্য বডি শপ।

আগ্রহী ক্রেতারা দ্য বডি শপের নিকটস্থ স্টোরে গিয়ে ব্র্যান্ডটির সম্পূর্ণ কালেকশন ঘুরে দেখতে ও এই বিশেষ সেলের সুবিধা নিতে পারবেন।

আরো