সরকারের প্রতিরক্ষা চুক্তি চলমান প্রক্রিয়ার অংশ : নিরাপত্তা উপদেষ্টা
বিভিন্ন দেশের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও চুক্তিকে ‘চলমান প্রক্রিয়ার অংশ’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
আজ সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন তিনি। এর আগে তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে বের হওয়ার সময় অন্তর্বর্তী সরকারের মেয়াদের শেষ মুহূর্তে বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি, বিশেষ করে যুক্তরাষ্ট্র চীন ও জাপানের সঙ্গে চুক্তি নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘এটা চলমান প্রক্রিয়া।
