রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৯ অপরাহ্ণ

অটিজম ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

বি‌ডি মেইল ডেস্ক

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়েরে উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের সার্বিক সহযোগিতায় জেলা ক্রীড়া অফিস, ঠাকুরগাঁও এর আয়োজনে অটিজম ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার সুযোগ্য জেলা প্রশাসক, জনাব ইশরাত ফারজানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ খোদাদাদ হোসেন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা ক্রীড়া অফিসার, জনাব মোঃ ইয়ামিন হোসেন।

এই প্রতিযোগিতায় ফ্রীড মাতৃছায়া অটিস্টিক শিশু নিকেতন ও সুইড বাংলাদেশ অটিস্টিক বিদ্যালয়ের ৬০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগীদের মাঝে জার্সি, পুরস্কার ও নাস্তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সুইড বাংলাদেশ প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগণ প্রমূখ।

আরো