রবিবার, ৩ মে, ২০২৬, ৫:৫১ পূর্বাহ্ণ

বেপজা ইকোনমিক জোনে ১০.৩২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান

চীনা প্রতিষ্ঠান উইং তাই গার্মেন্টস (বাংলাদেশ) কোং লিমিটেড বেপজা ইকোনমিক জোনে (মীরসরাই, চট্টগ্রাম) ১০.৩২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে একটি রেডিমেড গার্মেন্টস (আরএমজি) উৎপাদন শিল্প স্থাপন করতে যাচ্ছে। এ লক্ষ্যে আজ মঙ্গলবার (০৯ ডিসেম্বর) ঢাকার বেপজা কমপ্লেক্সে বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা)-এর সঙ্গে কোম্পানিটির ভূমি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়। এ বিনিয়োগে ৩,১৫৮ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

উইং তাই গার্মেন্টস (বাংলাদেশ) কোং লিমিটেড নানাবিধ নিট ও ওভেন পোশাক উৎপাদন করবে। এর মধ্যে রয়েছে—

নিট গার্মেন্টস: লেডিস, কিডস ও মেন্স টপস, টি-শার্ট, ট্রাউজার ও শর্টস — বার্ষিক উৎপাদন লক্ষ্য ১৫.৬ লাখ পিস।

ওভেন গার্মেন্টস: লেডিস, কিডস ও মেন্স জ্যাকেট, প্যান্ট ও শর্টস — বার্ষিক উৎপাদন লক্ষ্য ৪০.১ লাখ পিস।

বেপজার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সদস্য (ইনভেস্টমেন্ট প্রমোশন) মো. আশরাফুল কাবির, এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন উইং তাই গার্মেন্টস (বাংলাদেশ)-এর জেনারেল ম্যানেজার মি. লি কিংছি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মঈনুল হোসেন, ndc, afwc, psc, G, MPhil।

নির্বাহী চেয়ারম্যান বিনিয়োগকারীকে আন্তরিক স্বাগত জানিয়ে বলেন, বেপজা সব সময় বিনিয়োগকারীদের জন্য নির্বিঘ্ন সেবা, সহায়তা এবং ব্যবসা-বান্ধব পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
এ এন এম ফইজুল হক, সদস্য (ফাইন্যান্স);
মো. খোরশিদ আলম, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস);
সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (অ্যাডমিন);
এ এস এম আনোয়ার পারভেজ, নির্বাহী পরিচালক (জনসংযোগ);
মো. ফজলুল হক মজুমদার, নির্বাহী পরিচালক (ইনভেস্টমেন্ট প্রমোশন-অতিরিক্ত দায়িত্ব);
উইং তাই গার্মেন্টস (বাংলাদেশ)-এর কোম্পানি অ্যাডভাইজর এজেডএম আজিজুর রহমান,
এছাড়া বেপজা এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই বিনিয়োগের মাধ্যমে বেপজা ইকোনমিক জোনে শিল্পায়ন আরও ত্বরান্বিত হবে এবং বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ নতুন মাত্রা পাবে বলে আশা করা হচ্ছে।

আরো