গ্রিল অন দ্য স্কাইলাইনে ঢাকা রিজেন্সি-র স্পেশাল অফার
আকাশছোঁয়া সৌন্দর্য, মনোমুগ্ধকর পরিবেশ এবং সুস্বাদু খাবারের অনন্য সমন্বয়ে অতিথিদের জন্য নতুন চমক নিয়ে এসেছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইন। আগামী ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত চলবে এই বিশেষ অফার।
প্রতিদিন সন্ধ্যা ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত অতিথিরা যেকোনো প্রিমিয়াম প্ল্যাটার অর্ডার করলে দ্বিতীয় প্ল্যাটারে উপভোগ করতে পারবেন ৫০% পর্যন্ত ছাড়। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনের সঙ্গে আকাশের নিচে এক স্মরণীয় ডাইনিং অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করে তুলতেই এই বিশেষ আয়োজন।
এছাড়াও সপ্তাহের কর্মব্যস্ত দিনগুলোকে আরও আনন্দময় করতে চালু হয়েছে ‘স্কাইলাইন ডিল’, যেখানে অতিথিরা সপ্তাহের দিনগুলোতে সব ধরনের খাবারের উপর উপভোগ করতে পারবেন আকর্ষণীয় ৩০% ছাড়। শহরের কোলাহল থেকে একটু ভিন্ন আবহে সুস্বাদু খাবারের স্বাদ নেওয়ার জন্য এটি হতে পারে একটি আদর্শ গন্তব্য।