মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৫:০০ অপরাহ্ণ

এনসিপিতে যোগ দেওয়ায় কনটেন্ট ক্রিয়েটর কাফির বাসা ছাড়ার নির্দেশ, বাতিল হলো প্রান-আরএফএল এর সাথে চুক্তি

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়ে সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তবে তার এই রাজনৈতিক সম্পৃক্ততার পরপরই ব্যক্তিগত ও পেশাগত জীবনে নানা প্রতিকূলতার মুখে পড়ার অভিযোগ উঠেছে।

কাফি জানান, তিনি যে বাসায় ভাড়া থাকতেন, সেখান থেকে তাকে বাসা ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে তিনি এটিকে দুঃখজনক বলে উল্লেখ করেন।

শুধু তাই নয়, দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপ-এর সঙ্গে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে করা চুক্তিও বাতিল করা হয়েছে বলে দাবি করেছেন কাফি। তার সঙ্গে প্রতিষ্ঠানটির এক বছরের মেয়াদী চুক্তি থাকলেও মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে ওই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় বলে তিনি জানান।
এই ঘটনাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে মতপ্রকাশের স্বাধীনতার সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করছেন, আবার কেউ কেউ বিষয়টিকে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত হিসেবেও দেখছেন।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা বাড়ির মালিকের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আরো